লাইফ স্টাইল

রাতে ঘুম আসে না?

post-img

অনেকেরই রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না। বিছানায় এ পাশ-ও পাশ করেই ভোর হয়ে যায়। অনিদ্রার এই সমস্যা নানা কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম হলো ঘুমাতে যাওয়ার আগে কী খাবার খাচ্ছেন।

বেশ কিছু খাবার রয়েছে, যেগুলো ঘুম আসতে বাধা দেয়। জেনে নিন, অনিদ্রার সমস্যা থাকলে ঘুমোনোর আগে কোন কোন খাবার ভুলেও খাবেন না—

কফি বাড়িয়ে দিতে পারে উদ্বেগের সমস্যা। কারণ, কফিতে থাকা ক্যাফিন স্নায়ুর কার্যকারিতা শিথিল করে দেয়। সেই সঙ্গে ক্যাফিন রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ মানসিক উদ্বেগের একটি অন্যতম বড় কারণ। কিন্তু ক্যাফিন মাত্রই যে ক্ষতিকর, তা নয়। দিনে ৪০০ মিলিগ্রাম ক্যাফিন খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

ভাজাভুজিতে থাকে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট। এই ফ্যাট অনিদ্রার সমস্যার একটি অন্যতম কারণ। কারও যদি ঘুম না আসার সমস্যা থেকে থাকে, সে ক্ষেত্রে রাতের খাবারে বেশি তেল-মশলা এবং ভাজাভুজি এড়িয়ে চলুন। তা ছাড়া এই ধরনের খাবার উদ্বেগের মাত্রাও বাড়িয়ে দিতে পারে।

কেক, পেস্ট্রি, সন্দেশ বা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। শর্করার মাত্রা ওঠানামা করায় উদ্বেগও নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। মিষ্টি জাতীয় খাবার মস্তিষ্ককে শান্ত হতে দেয় না, তাই অনিদ্রার সমস্যা যাদের দীর্ঘ দিনের, রাতে তাদের মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে থাকার কথা বলেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.