এনআরবি বিশ্ব

আমিরাতে দ্বিতীয় বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড

post-img

প্রবাসীদের সম্মানিত করতে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য ১৫ মার্চ আবেদন দাখিলের শেষ তারিখ থাকলেও তা বর্ধিত করে ৩১ মার্চ করে বিজ্ঞপ্তি দিয়েছে কনস্যুলেট অফিস।

বুধবার কনস্যুলেট অফিসের ফেসবুক পেজে প্রথম সচিব শাহনাজ পারভিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় তারা। এবছর সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ এর জন্য ১০ জন, সাধারণ কর্মী-২ এর জন্য ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন, নারী ব্যবসায়ী ৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্যে পাবেন ১০ জন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.