সৌদি আরবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ওয়াজি উল্লাহ মিয়ার সভাপতিত্বে জেদ্দার রামাদা হোটেলে এ আয়োজন করা হয়। সভায় যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার সরকার ও ওমর তাতী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন কুলিয়ারচর উপজেলার চেয়ারম্যান ইয়াছির মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ইউসুফ মাহমুদ ফরাজি, ইসমাইল হোসেন,স্বপন হাওলাদার, হুমায়ুন কবীর, সারতাজুল আলম দিপু, মোশাররফ হোসেন খান, কোরবান আলী বিশ্বাস, হোসেন আহমেদ ও কাজী আব্দুল্লা সহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখলেসুর রহমান ফকির, বুরহান উদ্দীন হাওলাদার সহ আওয়ামী পরিবারের নেতা কর্মী। এসময় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসীদের প্রতি আহবান জানান ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।
