সৌদি আরবের আবহায় শুরু হয়েছে দু'মাস ব্যাপি বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। মেলার বাংলাদেশি স্টলে দেশীয় গার্মেন্টস পন্য ব্যাপকভাবে নজর কেড়েছে বিদেশীদের। বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ছুটির দিনে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও।
মরুর দেশ সৌদি আরবে ভিশন ২০৩০ সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও আবহা প্রদেশে শুরু হয়েছে বানিজ্য মেলা। মাহাইল আছির প্রদেশে ২ মাস ব্যাপী এ মেলায় দেশটির নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও স্টল সাজিয়েছেন।
তবে এ মেলার বেশিরভাগ স্টলের মালিক বাংলাদেশীরা। বরাবরের মতো মেলার বাণিজ্যিক আধিপাত্য ধরে রেখেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্বারা। তাদের স্টলে স্হান পেয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক,পারফিউম, বোরকা, জুয়েলারি, মোবাইল, কফি সপ ,মশলা, বেবি টয় এবং বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা। তবে,বিদেশি নাগরিকদের নজর কেড়েছে বাংলাদেশি নিজস্ব পোশাক।
মেলায় বেচা কেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিকরা।
এখানে শিশুদের জন্য রয়েছে সব আকর্ষণীয় রাইড। স্হানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ খোঁজেন প্রবাসীসহ স্থানীয়রা। এছাড়া দর্শনার্থীদের স্বাস্হ্য সুরক্ষায় রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসক দল।
