সংবাদ

রাজধানীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

post-img

রাজধানীর বসুন্ধরা সিটির পেছনের এলাকার সাততলা একটি ভবনের ছাদে  কাজ করার সময় পড়ে মো. নজরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নজরুলের সহকর্মী মো. লালচাঁদ বলেন, আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। নজরুলের গ্রামের বাড়ি মাগুরা সদর জেলার মাইতা গ্রামে বলেও জানান তিনি।  


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.