এনআরবি বিশ্ব

সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

post-img

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তার সহধর্মিণী দুবাই ডিপ্লোমেটিক লেডিস গ্রুপের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন এ আয়োজন করেন। দুবাইয়ের পাঁচ তারকা হোটেল র‌্যাফেলস-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক রশিদ আবদুল্লাহ আল কাসির। অনুষ্ঠানে দুবাই বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ আসফাক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, ফাস্ট সেক্রেটারি মোঃ আরিফ রহমান, এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মাহাতাবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.