এনআরবি বিশ্ব

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

post-img

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্ট গ্রেন্ড হলে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি ঘোষণা করা হয়।

কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুস সালামকে সভাপতি, ব্যবসায়ী মবিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দীন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী ফারুক পেয়ারুক, আলম শাহ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার শীল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সজল মালাকার।

এ সময় নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা শফিকুল ইসলাম তালুকদার বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল ব্যারি পারবেজ, এস পি সালাউদ্দিন সহ চট্টগ্রাম সমিতি, রাউজান সমিতি, সন্দীপ সোসাইটি, কুমিল্লা সমিতি ও নবীনগর সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.