বাংলাদেশ

মুন্সীগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত -৭

post-img

মুন্সীগঞ্জ-৩ আসনের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকানে ভাঙচুর করা হয়।


আহতরা হলেন নৌকার সমর্থক উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি গ্রামের জাহাঙ্গীর ও ইমন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পুরান চরচাষি গ্রামের মোখলেস মিয়া, মহিউদ্দিন মোল্লা, মোশারফ হোসেন, নতুন চরচাষি গ্রামের নিজাম উদ্দিন ও হেলাল উদ্দিন।


জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লবের একদল কর্মী-সমর্থক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ লেগে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।


বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সর্মথনকারী গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন মুন্সী ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীরকে তারা মারধর করে বহিরাগত মুক্তার, মহিউদ্দিন মোল্লাসহ অনেকে।


এদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন মোল্লা বলেন, আজ স্বতন্ত্র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব ভাইয়ের পক্ষে আমরা একসঙ্গে বসে ছিলাম। এ সময় গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীর পাঁচ কর্মীকে তারা পিটিয়ে গুরতর আহত করে। হামলাকারীরা আমার দোকান ভাঙচুর করে।


এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ঘটনা জানার পরপরই আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.