কুয়েতের বিনেদ আল-গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে ফ্রি ভিসা নামধারী বিভিন্ন দেশের কয়েক শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পর অন্য মালিকের কাজ করাকে, দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা,যেটি স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের জেল-জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে। জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে কুয়েত।
