বাংলাদেশ

বিএনপি উসকানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না: ওবায়দুল কাদের

post-img

দেশের সার্বভৌমত্ব ঠিক আছে। বিএনপি উসকানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে, তার জবাব দেয়া হবে। আলাপ-আলোচনা মাধ্যমে সমাধান বের করা হবে বলেও জানান তিনি। ঈদযাত্রা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে ঈদযাত্রা ভালো ছিল, তবে মনোযোগ কম থাকার কারণে ফিরতি যাত্রায় বেশি দুর্ঘটনা ঘটেছে। আর সারাদেশে মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.