কানাডাতে অনার্স বা মাস্টার্স প্রোগ্রামে যাওয়া শিক্ষার্থীদের স্পাউসের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারনে চলতি বছরের শুরুতে এ পরিবর্তন আনে কানাডা সরকার।
বর্তমানে আবাসন সংকটসহ নানা কারনে সংকটে পড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। আর তাই চলতি বছর থেকেই বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার।
দেশটিতে অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের স্পাউসদের ওয়ার্ক পারমিটে বড় ধরণের পরিবর্তন নিয়ে এসেছে কানাডা।
অনার্স পড়তে যাওয়া শিক্ষার্থীরা তাদের স্পাউস নিয়ে যেতে পারলেও, স্পাউসদের কাজের অনুমতি দিচ্ছে না। তবে, মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ব্যাতিক্রম।
অস্থায়ী এই বিধিনিষেধের কারণে দুই বছরের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে মনে করছে দেশটির সরকার।
