জাপানের চিবা প্রিফেকচার এর নাগারেয়ামা সিটিকে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম একটি শহর হিসেবে গড়ে তুলতে নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির উদ্দ্যোগে আয়োজন করা হয় ইফাতার অনুষ্ঠান।
আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রবাসী বাংলাদেশী ছাড়াও অংশগ্রহন করেন জাপানিজ মিশরী ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানের অতিথিরা। ইফতার অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের একটি মিলনমেলায় পরিনত হয়। কর্মব্যস্ত জীবনে একত্রে ইফতার করতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজিত ইফতার অনুষ্ঠানে নাগারেয়ামা সিটি কাউন্সেলর মিহো কোন্দো অংশগ্রহন করেন। তিনি বলেন, আমরা চাই নাগারেয়ামা সিটিতে বিদেশীরা বিশেষ করে আরো বাংলাদেশীরা এবং বিভিন্ন ধর্মালম্বিরা বসবাস করুক। সে লক্ষে মসজিদ সহ অন্যান্য ধর্মের উপসানালয় তৈরি এবং তাদের জন্য বসবাসের পরিবেশ তৈরি করার চেস্টা অব্যাহত থাকবে।
ইফতারে বিভিন্ন পদের বাংলাদেশী খাবারের পসরা সাজানো হয় । ইফতার অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্য দিয়ে পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য রনি পারভেজ তালুকদার, আব্দুস সাত্তার রানা, খলিলুর রহমান, জি এম খোকনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
