ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিলে শুরুতে রোজাদার মুসল্লিদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে ইসলামিক আলোচনা করেন স্থানীয় দুই মসজিদের ইমাম। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন সমিতির উপদেষ্টা আনোয়ার হক এমএইচ কবির , মনির মিয়া , জসীমউদ্দীন ,সহ-সভাপতি ইয়াসিন মিয়া ,আল মামুন ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক নাসির লতিফ ও প্রচার সম্পাদক আতিকুর হকসহ অনেকে।
