এনআরবি বিশ্ব

অস্ট্রিয়ায় অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত

post-img

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার একটি ইনডোর হলে এ আয়োজন করা হয়।

খেলায় দুই গ্রুপে মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ভিয়েনা কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান তানভীর আহমেদ তরফদার এবং কাউন্সিলর মোঃ তারাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সমিতির সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিসহ অনেকে। ফাইনালে প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট এক্সপ্রেস। এতে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন শামীম মিয়া মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্যেও খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.