দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম রাজিব নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় অঞ্চলিক সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই কামরুল ইসলাম রাজিব মারা যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথেই মৃত্যু হয় রাজিবের, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘ বছর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন।
