বাংলাদেশ

রাতের অন্ধকারে নয়,ভোটের মাধ্যমে সরকার গঠন হবে বাংলাদেশে-প্রধানমন্ত্রী

post-img

সব দলকে নির্বাচনে আসার আহবান,প্রধানমন্ত্রীর

আন্দোলন করে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র হাতে নয়,রাতের অন্ধকারে নয়,ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন হবে। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আগুন সন্ত্রাসের জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে ভোটে আসারও আহবান জানান প্রধানমন্ত্রী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তার সরকার সব সময় গণতন্ত্র রক্ষায় আপোষহীন। কোন অপশক্তি নাশকতা করে নির্বাচন প্রক্রিয়া ব্যহত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিএনপি নির্বাচন করতে দেবে না বলে আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। তবে তাদের এই অপচেষ্টা দেশের মানুষ সফল হতে দেবে না বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় দলটিকে সব নাশকতা পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। মানুষের ওপর তার সরকারের সমর্থন-আস্থা ও বিশ্বাস রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জানান, আগামীতে তারা আবারো নৌকায় ভোট দেবে।##বিএম/১৭

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.