বর্তমান সরকারের তিন মেয়াদে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মানে খুশি এলাকার শিক্ষার্থীরা। আর এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চ শিক্ষার চাহিদা পূরন করছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলো। শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানায় শিক্ষা অধিদপ্তর।
নড়াইল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। উচ্চ শিক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হতো এলাকার শিক্ষার্থীদের। সীমাহীন দুভোর্গের মধ্যে পড়তে হতো তাদের। বর্তমানে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মান করেছে।
শত বছরের পুরনো নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে, এক সময়ে ভবনের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হতো। বর্তমান সরকারে আমলে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, জেলার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটেছে। বিগত পাঁচ বছরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে।
বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় জেলার শিক্ষা ব্যবস্থায় এসেছে গতি।জানালেন শিক্ষাবিদ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রবিউল ইসলাম।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত নতুন নতুন ভবনসমূহের মাধ্যমে, শিক্ষার মান উন্নয়ন হবে বলে প্রত্যাশা জেলাবাসীর।
