বাংলাদেশ

নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করবে সরকার ; আইনমন্ত্রী

post-img

নির্বাচন পর্যন্ত সরকার রুটিন কাজ করে যাবে, এই সময়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।

তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। তবে এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকলেও, নতুন কোরে উন্নয়নকাজ শুরু হবে না। আইন হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন বসবে না, ফলে আইন হবে না। যদি অধ্যাদেশ দিয়ে আইন জারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হতে পারে।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেন, কে আসল, কে না আসল, কোন রাজনৈতিক দল আসল না সেটা বড় ব্যাপার নয়। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.