আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত অন্তত-২২

post-img

ফিলিস্তিনি ছিটমহল গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখানের একটি স্কুলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে হামাসের ‘সন্ত্রাসীরা’ তৎপরতা চালাচ্ছিল, তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, সেখানে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না, আর হতাহতদের মধ্যে শিশুরাও আছে। এই নিয়ে আট দিনের মধ্যে পঞ্চম বারের মতো গাজার স্কুলে বা স্কুলের কাছে হামলা চালালো ইসরায়েল। হামাস শাসিত গাজার দমকল বাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন আর তাদের অধিকাংশই নারী ও শিশু।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.