এনআরবি গ্লোবালের ফাউন্ডিং প্রেসিডেন্ট তারিক বাবুকে, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে , কাতার প্রবাসী বাংলাদেশীরা।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল থেকে সংক্ষিপ্ত সফরের দোহা এসে পৌঁছালে,শুভেচ্ছা জানানো হয়। কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, কাতার যুবলীগের সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি আকবর হোসেন বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব। তারিক বাবুর কাতার সফরকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির সাথে মতবিনিময় করার কথা রয়েছে।
