সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা

post-img

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন। পাশাপাশি রেললাইনও অবরোধ করেছেন তারা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে।

জানা গেছে, রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, টিএসসি, শাহবাগ, মিরপুর, বনানী, উত্তরা, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শনির আখড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের আগে থেকেই আন্দোলনে শামিল হন শিক্ষার্থীরা। বাংলানিউজের প্রতিবেদকরা ঢাকার বিভিন্ন স্থানের অবরোধের খবর জানাচ্ছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.