এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে আবদুল গাফ্ফার চৌধুরীর কন্যার মৃত্যুতে বাংলাদেশ হাই কমিশনারের শোক

post-img

৫২'র মহান ভাষা আন্দোলনের অমর সঙ্গীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' -এর রচয়িতা, একুশের জীবন্ত কিংবদন্তী, যুক্তরাজ্যে বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক জনাব আবদুল গাফ্ফার চৌধুরীর তৃতীয়া কন্যা মিজ্ বিনীতা চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিজুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, পিতা জনাব গাফফার চৌধুরীর পরম স্নেহের এবং সর্বক্ষণের ছায়াসঙ্গী সুপ্রিয় কন্যা বিনীতা চৌধুরীর এই অকাল মৃত্যুতে আমি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরীসহ মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকবার্তায় তিনি আরও বলেন মিজ্ বিনীতা চৌধুরী তার নামের মতোই ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং বন্ধুবৎসল নারী, যিনি তার শিক্ষকতা পেশার পাশাপাশি বয়োবৃদ্ধ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রাখতেন। জনাব আব্দুল গফফার চৌধুরীর সাথে আমার ও হাই কমিশনের সকল যোগাযোগের মাধ্যম ছিলেন তার কন্যা বিনীতা চৌধুরী। তার এ অকালমৃত্যু তার পিতা ও ভাই-বোনসহ পরিবারের সকলের এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মরহুমা বিনীতা চৌধুরীর প্রতি আমার অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.