পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর জনপ্রিয় রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার লিটন তার্কিশ গ্রিলে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান ও নৃত্য পরিবেশন, পান্তা ইংলিশ-ভর্তা ভোজন এবং সংগীত অনুষ্ঠানসহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক খলিলুর রহমান সাগর, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, মাসুম আহমেদ, পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আবুল আসাদ ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
