নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোন ব্যবস্থা নেই বলে সাফ জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময়ে সরকার পরিবর্তন চাইলে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন,সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়াচ্ছে বিএনপি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে, সেই সক্ষমতা এখন হারিয়ে ফেলেছে।
