নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধায় নরসিংদী রেলওয়ে স্টেশনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম ও তার শিশুকন্যা মায়মুনা আক্তার।
এসময় গুরুত্বর আহত হয় আরেক কন্যা সিনহা আক্তার। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, দুই সন্তানকে নিয়ে শপিং শেষে বাড়ি ফেরার পথে শিশুদের ট্রেন দেখাতে স্টেশনে যান সাবিনা বেগম। এসময় তিনি মোবাইল ফোনে ছবি তুলতে মগ্ন থাকায় রেললাইনে চলে যায় সিনহা আক্তার। তাৎক্ষণিক কোলে থাকা ময়মুনাকে নিয়েই সিনহাকে বাঁচাতে গেলে
চট্রগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাঁটাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাকে ঢাকায় রেফার করা হয়। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। জানা যায়,নরসিংদীতে রেলে কাটা পড়ে গত এক সপ্তাহে প্রায় ১০ জনের মৃত্য হয়েছে।
