ইতালিতে বৃহত্তর কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির দুইবছরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।প্রবীণ কমিউনিটি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভা যৌথ পরিচালনা করেন বশির আহমেদ ও জিয়াউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান,সাবেক সভাপতি তাজুল ইসলাম,আলমাস মিয়া,শাহীন মিয়া,শফিকুল ইসলাম,সুহেল রানা,আলম সরকার,পলাশ বাঘা,মোহাম্মদ আলী,নজরুল ইসলাম,রতন মিয়া ও রাজীব বাঘা। এসময়ে আব্দুল্লাপুর সমিতির সার্বিক উন্নয়ন ও সমিতির বিভাজন রোধে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান বক্তারা। পরে মতিউর রহমানকে সভাপতি, নোওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আলামিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
