এনআরবি বিশ্ব

প্রবাসীদের সমস্যা সমাধান করাই প্রধান চ্যালেঞ্জ: শফিকুর রহমান চৌধুরী

post-img

প্রবাসীদের সমস্যা সমাধান করাই প্রধান লক্ষ বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,শিগগিরই মাইগ্রেশন খরচ কমাতে রিক্রুটিং এজেন্টদের সাথে আলোচনার পাশপাশি, প্রাবাসী সেল মজবুত করতে পদক্ষেপ নেয়া হবে। মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, প্রথম দিনের অফিস করতে আসেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় সাংবাদিকদের সাথে কথা কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,মন্ত্রণালয়ে দ্বায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের সমস্যা সমাধান করেই এখন তার প্রধান লক্ষ্য।
শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। প্রবাসীদের সহায়ক শক্তি হিসেবে, মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের মাইগ্রেশন খরচ কমাতে, শিগগিরই রিক্রুটিং এজেন্টদের সাথে কথা বলবেন তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.