ঢাকা জেলার আমেরিকা প্রবাসীদের প্রাণের সংগঠন দোহার উপজেলা ইউএসএ ইনকের, নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের কুইন্সে একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইমিগ্রান্ট হোম কেয়ারের স্বত্বাধিকারী ও দোহার উপজেলার প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দুলাল বেহেদু। এ সময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল মুকুল, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান বিপ্লব ও বাংলাদেশ সোসাইটির সভাপতি রব মিয়াসহ অনেকে।
