এনআরবি বিশ্ব

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরন

post-img

জলি আহমেদ: রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩

মানবিকতার অংশ হিসেবে আজ ১০ই ডিসেম্বর ২০২৩ এ জ্যাকসন হাইটস এর ডায়ভারসিটি প্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এউ আয়োজন করেন। এবং এই বিতরণ প্রোগ্রাম চলবে সমগ্র ডিসেম্বর মাস ব্যাপী। এমন সমাজ সেবা মূলক কাজে সতস্ফুর্ত  চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৃষ্টি এবং তীব্র শীতকে উপেক্ষা করে বঞ্চিত মানুষের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির প্রতিনিধিদের মধ্যে মি: নবরাজ কেসি, ড. গিরি ও আজাদ কাশ্মীর নিউইয়র্কের বলিষ্ঠ নেতা সাগির খান।

অনুষ্ঠানের আহবায়ক  ছিলেন রোটারিয়ান মোহাম্মদ আতিকুর রহমান ও সমন্বয়কারী লায়ন্স মারুফ আহমেদ, নির্বাহী সদস্য তরিকুল হাসান বাদল, জাবেদ উদ্দিন, রাশেদ উদ্দিন হীরা ও সেলিনা ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ রানা, সেক্রেটারি জেনারেল ড. কামরুল ইসলাম এবং সভাপতি ড. রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশ থেকে আসা স্বনামধন্য নায়িকা ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর (অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতি এবং লায়ন প্রেসিডেন্ট )।

প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে বিনা স্বার্থে এই শীতবস্র বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন। ডিসেম্বরের এই কনকনে ঠান্ডা আর শতভাগ বৃষ্টির মধ্যেও সকল কমুউনিটির অনেক নিম্ন আয়ের মানুষ কষ্ট করছে ভেবে এবং তাদের দূর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। যাহা খুবই সময় উপযোগী ও যথার্থ ছিলো। অনেক সংখ্যক বিভিন্ন কমুউনিটির মানুষ সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র সংগ্রহ করেন।

অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচারিত হয় এনআরবিসি টিভি এর মাধ্যমে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.