২২ বছর পর আবারো ভারতের সংসদে হামলা হয়েছে। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারি থেকে অধিবেশন কক্ষে লাফিয়ে পড়েন দুই যুবক। তাদের মুখে ছিল "স্বৈরতন্ত্র চলবে না" এবং "জয় ভীম" স্লোগান।
যদিও বড় কিছু ঘটার আগেই সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাদের ধরে ফেলেন। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন জিরো আওয়ার চলার সময় এই ঘটনা ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার স্মৃতি মনে করিয়ে দেয়।
সংসদের ভিতরে- বাইরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেড এলার্ট জারি করা হয় পার্লামেন্ট চত্বরে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় ওই দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের একজনের নাম আমন শিন্ডে আর অপরজন হলেন নিলম সিনহা, তারা দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা।
