যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
হাইকমিশনের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজি জিয়াউল হাসান। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতার বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসিরা নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কীভাবে আরো সহজ করা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করছে।
