অনুষ্ঠান

কুয়েতে প্রবাসীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

post-img

জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংগঠনটির ফরওয়ানিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। ফরওয়ানিয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক লোকমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আশরাক আলী ফেরদৌস,সিকান্দার আলী,শাহ নেওয়াজ নজরুল,শামসুল হক,আবুল কালাম আজাদ,সাঈদ কুতুব উদ্দিন ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ জুবেদ। এতে বক্তব্য রাখেন,সুরুক মিয়া,মিজানুর রহমান,সিরাজ মিয়া,বিলাল উদ্দিন,ইমাম উদ্দিন বাদল,কামাল হোসেন ও আহাদ আম্বিয়া খোকনসহ অনেকে। এসময় বক্তারা সিলেটের সামাজিক এ সংগঠনটির প্রশংসা করে বলেন,সমাজ কল্যাণে জালালাবাদ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.