এনআরবি বিশ্ব

কৃষি ও মৎস্য ক্ষেত্রে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা

post-img

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করার পরে রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের সাথে দেশের দ্বিপক্ষীক উন্নয়নে মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি দের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন,এরই ধারাবাহিকতায়।

১০ মে হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের ফিসারিজ, মেরিন রিসোর্সেস এন্ড এগ্রিকালচার মিনিস্টার ড. হুসেইন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উভয় দেশের কৃষি ও মৎস ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালদ্বীপের কৃষি মৎস ক্ষেত্রে বিভিন্ন সময়ে মালদ্বীপ কে সহযোগিতা প্রদানের জন্যও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। আলোচনাকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পারমানেন্ট সেক্রেটারি ও ডিজি এগ্রিকালচার এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.