এনআরবি বিশ্ব

আমিরাতে প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা সভা

post-img

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পটিয়া প্রবাসী সমিতির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিল্পনগরী মুছাফফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম । এতে সংবর্ধিত অতিথি ছিলেন আমিরাতে সফররত পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম। অনুষ্ঠানে প্রধান ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত আকবর। সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন মইন ও গোলাম কাদের ইফতি, হাটহাজারী সমিতি আবুধাবির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বাদল, আবুধাবি শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার সহ অনেকে। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ এরশাদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.