মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান পরিচালনা করে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
দেশটির সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরিচালক বলেন, যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।
