ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিকের নতুন বিয়ের এক বছরও পার হয়নি। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর সে হিসেবে নবদম্পতিই এই যুগল। এরই মধ্যে বিয়ের প্রথম বছরেই জামাইষষ্ঠী পেলেন কাঞ্চন। এবার অভিনেতার শ্বশুরবাড়িতেই হয়েছে এই আয়োজন।
এদিকে কলকাতার তাপমাত্রাও ইদানীং বাড়তি। তাই গরম থেকে স্বস্তি পেতে জামাইষষ্ঠীর দিনেই স্ত্রী শ্রীময়ীকে নিয়েই সুইমিংপুলে ডুব দিলেন কাঞ্চন। আর তারই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অবশ্য ছবিটি পোস্ট করেছিলেন শ্রীময়ী নিজেই।
ওই ছবিতে দেখা যায়, গরমে শরীরকে শান্তি দিতে একটি সুইমিং পুলে নেমেছেন কাঞ্চন-শ্রীময়ী। এ সময় শ্রীময়ীর পরনে ছিল শুধু সুইমিং কস্টিউম। আর খালি গায়ে ছিলেন কাঞ্চন। অভিনেত্রীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। শ্রীময়ীর কাঁধে হাত রেখে হাতের উপর রেখেছেন মুখ।
