পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি প্রবাসী রাইড শেয়ারিং পেশাজীবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মাফরা পার্কে ‘টিভিডি এক্সপার্ট গ্রুপ’ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। ‘আটলান্টিক অটো রিপেয়ারসে'র সার্বিক ব্যবস্থাপনায় এতে রাইড শেয়ারিং মালিক-চালক ছাড়াও স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব তসলিম উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি নেতা রনি হোসাইন ও বিশিষ্ট লেখিকা ফৌজিয়া খাতুন রানা। এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা গোলাম আযম, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ,পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ,পর্তুগাল যুবলীগ নেতা মোঃ শাহিন,হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ পর্তুগালের সদস্য মিথুন আহমেদ ,সাকির হাসান ও আহমেদ সাকিবসহ অনেকে।
