এনআরবি বিশ্ব

নিউইয়র্কের সড়কে বাংলাদেশি দম্পতি নিহত, লাইফ সাপোর্টে ৮ বছরের মেয়ে

post-img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তাঁর স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন।

ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে যে অতিরিক্ত স্পীডের কারনে তারা একটি গাড়ির গাড়ীটির গতিরোধ করার চেষ্ঠা করছিলো। কিন্তু গাড়ীটির চালক তা না মেনে আরো দ্রুতগতিতে প্রায় গতি প্রতি ঘন্টায় ১০০ মাইল উপরে চালাচ্ছিলেন। অফিসাররা জানিয়েছেন যে তাদের ধাওয়া ফলে এবং অতিরিক্ত স্পীডের কারনে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়ে ড্রাইভার বাচ্চাদের বহনকারী অন্য একটি এসইউভিকে আঘাত করার মাধ্যমে বিধ্বস্ত করে। এসইউভির গাড়ীটির যাএী ছিলেন নিহত হাফিজ আহমেদের পরিবার।

তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউইয়র্ক সময় সকাল ১১টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছে। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।

নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দুজনের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন।




সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.