সংবাদ

চোরাই পথে আসা ২০৭টি স্মার্টফোন উদ্ধার

post-img

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে আনা আইফোনসহ ২০৭ স্মার্টফোন, একটি ম্যাকবুক ল্যাপটপ ও নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. শাকিল ও তার ভাই মো. শাহীন।

বৃহস্পতিবার (১১ জুলাই) এসব তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন।

ইমরান হোসেন বলেন, ভারতীয় নাগরিক শাহিন রোশান গত ২৭ মার্চ তার ব্যবহৃত আইফোন হারালে প্রায় তিন মাস পর গুগল লোকেশনের মাধ্যমে জানতে পারেন তার মোবাইল ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায়। পরে তিনি ২ জুলাই তার ব্যক্তিগত নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এবং মোবাইল উদ্ধারে সহযোগিতা চান।

বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ভারতীয় নাগরিকের আইফোনের অবস্থান ও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় ৩ জুলাই অভিযান পরিচালনা করে পূর্ব রসুলপুরের একটি বাসা থেকে আইফোনটি উদ্ধার করা হয়। আর এ আইফোন উদ্ধারের সূত্র ধরে মো. শাকিল ও তার ভাই মো. শাহীনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, পার্সেলের মধ্যে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন ব্র্যান্ডের আইফোনসহ স্মার্টফোন দেশে এনে দোকানে বিক্রি করতো। তাদের বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের পুরাতন সচল ও অচল ১৩৮টি আইফোন, ১১টি রেডমি, ১২টি ভিভো, ১০টি স্যামসাং, ৭টি অপো, ৫টি রিয়েলমি, ২টি লাভা, ২টি গুগল ও একটি করে মোটরালা, নোকিয়া, পোকো ও ওয়ানপ্লাসসহ মোট ১৯০টি স্মার্টফোন এবং একটি পুরাতন অ্যাপল ব্রান্ডের ম্যাকবুক ল্যাপটপ ও চোরাই মোবাইল বিক্রির নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.