টেক মেন্টর

পাঁচ শতাধিক পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন

post-img

কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষায় দেশের শিল্প উন্নয়নের জন্য কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক চালু করেছে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচ টায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে সারাদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি স্কিল ফর গ্লোবাল ক্যারিয়ার এন্ড ওরিয়েন্টেশন অফ পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের সদস্য ড. প্রফেসর সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.সাজ্জাদ হোসেন বলেন, 'একটি দেশকে সমৃদ্ধ করতে হলে পলিটেকনিক শিক্ষার বিকল্প নেই। পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হলো 'হ্যান্ডস অন ট্রেইন' অর্থাৎ হাতে কলমে শিক্ষা। পলিটেকনিকের শিক্ষার্থীরা কখনো বেকার থাকেনা। 

তিনি বলেন, 'পিপলএনটেক একটি পরিবার, পরিবারের উপর বিশ্বাস রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। চাকরীর পিছনে ঘুরতে হবে না, বরং চাকরিই তোমাদের পেছনে ঘুরবে। শুধু প্রয়োজন কঠোর পরিশ্রম। 

আমাদের দেশে কমিউনিকেশন স্কিল খুব কম, তোমাদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, ভাষায় দক্ষ ব্যক্তির চাকরির অভাব হয়না, নিজেও চাকরি দিতে পারবে তবে তাকে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে।'

তিনি বলেন, 'আমরা জাতি হিসাবে গর্বিত, আমরা একটি পরিবার, আমরা কোন দেশের ক্ষতি করিনা,আমরা উন্নত জাতি, আমরা গবেষক জাতি,আমরা শিক্ষায় ও উন্নত, আমাদের শিক্ষা মানবিকতার শিক্ষা দেয়, আমাদের শিক্ষা মানুষ তৈরি করার সাথে সাথে মেশিন তৈরি করেনা, মেশিনের সাথে সাথে আমরা মানবিকতার শিক্ষা দেই।'

পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, 'নিজেকে গড়ে তুলতে কোন বৈষম্য নেই। যেটি প্রয়োজন সেটি হলো দক্ষতা। নিজের দক্ষতা দিয়ে নিজেকে তৈরি করতে হবে, এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগমী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। সেই স্মার্ট বাংলাদেশ আমাদেরই তৈরি করতে হবে।'

এসময় তিনি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পিপলএনটেক প্রতিষ্ঠাতা আবু বকর হানিপের সাথে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিপলএনটেক প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ বলেন, সাধারণত ইউনিভার্সিটি গুলোতে একাডেমিক বিষয়ে পড়াশোনা করানো হয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ইন্ডাস্ট্রি জ্ঞান দরকার হয়, দক্ষতার দরকার হয়, অভিজ্ঞতার দরকার হয়, সেটা যেহেতু ইউভার্সিটিগুলোতে শেখানো হয় না সেজন্য পরবর্তীতে আমাদের চাকরী পেতে সমস্যা হয়।

তিনি বলেন, 'আমাদের আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকে প্রায় ৬৭ টি কোর্স রয়েছে, প্রতিটি কোর্সেই ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হবে কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য এসব কোর্সগুলোতে খরচ হবে সাত থেকে আট হাজার টাকা কারণ এটা আমরা শুধুমাত্র পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য ছাড় দিয়েছি যাতে করে তারা দক্ষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং পরবর্তীতে দেশের সেবা করতে পারে। 

দেশের বিভিন্ন জেলা থেকে আগত পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, আগামী তিন মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা আগামী তিন মাস কঠোর পরিশ্রম করো এবং পিপলএনটেক থেকে এই কোর্সগুলো সম্পূর্ণ করতে পারো তাহলে তোমরা অবশ্যই সফল হতে পারবে। 

তিনি বলেন, আমরা একইভাবে প্রায় দশ হাজার বাংলাদেশিকে আমেরিকার মেইনস্ট্রিমে চাকরি দিতে পেরেছি। যারা সাধারণত প্রতিবছর ৫০ হাজার ডলার আয় করতে পারত, তারা এখন পিপলএনটেক থেকে ট্রেনিং করে আমেরিকার মেইন স্ট্রিমে চাকরি করছে এবং তারা এখন প্রতিবছর ১৫০ হাজার ডলার আয় করছে । 

এ সময় চ্যান্সেলর হানিপ যুক্তরাষ্ট্রে তার বিশ্ববিদ্যালয় সম্পর্কেও পলিটেকনিক শিক্ষার্থীদের জানান।

তিনি জানান ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি প্রতিটি ফ্যাকাল্টি মেম্বারের প্রায় চার থেকে ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, মূলত ইন্ডাস্ট্রিতে যা দরকার সেটা আমরা ক্লাসরুমে নিয়ে এসেছি যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটিতে এসে ভর্তি হচ্ছে। 

এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এবং আমাদের ভার্সিটি থেকে বের হয়ে তারা আমেরিকার মেইনস্ট্রিমে জব করছে।

আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "চেষ্টা করলে তুমি যেখানে যেতে চাও সেখানেই যেতে পারবে। তিনি বলেন এই বিশ্বায়নের যুগে পৃথিবীর যে কোন জায়গা থেকে তুমি যেকোনো দেশে কাজ করতে পারবে সেজন্য তোমাকে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সদস্য ও টেকনোগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আহমেদুল ইসলাম বাবু, পিপলএনটেক পরিচালক সাথী বেগম ও পিপলএনটেকের এডভাইজার আবুল হোসেন মিয়া, পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.