সকল সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৮ অক্টোবর হামলার মধ্যে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি। তাদের নাশকতার বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।
