শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রদক্ষেপ

post-img

বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে, এবার ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য, সঞ্চিত অর্থের পরিমাণ বাড়িয়েছে, অস্ট্রেলিয়া সরকার।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন,তাদের অবশ্যই ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৪৬ হাজার ৯২২ টাকার সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথিও প্রদর্শন করতে হবে। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য, আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল, ন্যূনতম ২১ হাজার ৪১ অস্ট্রেলীয় ডলার,পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি কোরে, ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসেবে, এবার দ্বিতীয় দফায় বাড়ানো হলো, প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.