বাংলাদেশে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের বিনিয়োগ করাতে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার রাজধানীর বিজয় নগর এলাকায় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া প্রবাসী এলাহি এন্টারপ্রাইজ এর স্বায়ত্ত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন ও বন্দে আলী শেখ এর উদ্যোগ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জেএমজি কার্গো ইউকে এন্ড ইউরোপ চেয়ারম্যান এমডি মনির আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, ডিভিশনাল হেড ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আব্দুল মান্নানসহ আরো অনেকে।
