ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের পক্ষ থেকে গাজার জন্য আল খায়ের ফাউন্ডেশনে কাছে ৩ হাজার ৬শ পাউন্ড হস্তান্তর করা হয়েছে।
পূর্ব লন্ডনে আল খায়ের ফাউন্ডেশনের কার্যালয়ে অর্থ হস্তান্তর করেন সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই ,ইন্টারন্যাশনাল ডাইরেক্টর শামসুল আলম লিটন,একাডেমিক ডাইরেক্টর শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষে অর্থ গ্রহণ করেন শায়েখ মাওলানা আব্দুল বাছিত ও ইক্বরা বাংলা টিভির প্রোগ্রাম প্রডিউসার রানা হামিদ।
