প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে, যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীরা।
পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল বাছির। বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী, মনির হোসেন, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, আনছারুল হক, রবিন পাল ও কাউন্সিলর ইকবাল আহমদসহ অনেকে। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত নেতৃত্বে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ।
