বিনোদন

নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ ১৬ অক্টোবর

post-img

বাংলাদেশের সেরা অভিনেতা-অভিনেত্রীর অংশগ্রহণে ‘ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক এওয়ার্ড’র ২০তম আসর বসবে নিউইয়র্কে আগামী ১৬ অক্টোবর। 

৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম জানান, বলিউড অভিনেত্রী নারগিস ফাকরিসহ ১৯ অভিনেতা অভিনেত্রী এই আয়োজনে যোগ দিচ্ছেন। 

আলমগীর খান বলেন, এটি হতে যাচ্ছে এই আয়োজনের ২০তম আসর। যা জমজমাট করতে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। 

আয়োজন সফল করতে গণমাধ্যমের সর্বাত্মক সহায়তা প্রত্যাশা করেন আলমগীর খান। 

মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেন গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ এবং মেগা হোম রিয়েল্টির মইনুল ইসলাম। তারাও প্রবাসীদের অঅন্তরিক সহায়তা চেয়েছেন বহুজাতিক এ সমাজে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার অভিপ্রায়ে আসন্ন মিউজিক এওয়ার্ডকে সফল করতে।  

আলমগীর খান আলম আরও বলেন, সামনের বছর থেকে সিনেমা, টিভি এবং মঞ্চের অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি চলচ্চিত্র-বিনোদন সাংবাদিকতার জন্যেও অ্যাওয়ার্ড দেওয়া হবে। 

১৬ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে কুইন্সে আমাজুরা অডিটরিয়ামে মিউজিক অ্যাওয়ার্ড শুরু হবে বলে জানান আলমগীর খান। 

টিকিটের মূল্য থাকবে ৫০, ১০০ এবং ১৫০ ডলার করে। আয়োজনের টাইটেল স্পন্সর হচ্ছে ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.