সংবাদ

চলতি বছর বাংলাদেশি হাজীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে

post-img

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।

হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়,পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১২৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.