রাজধানী ঢাকার রাজপথে আনন্দ মিছিল করছে ছাত্র জনতা। বিভিন্ন এলাকা থেকে বেড়িয়ে আসা মানুষের জনস্রোত পুরো ঢাকা জুড়ে।
দুপুর শেখ হাসিনা পদত্যাগ করায় তারা এই আনন্দ মিছিল বের করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় তারা অনেকে বাংলাদেশের পতাকাসহ স্লোগান দিতে থাকেন। উল্লাস করতে দেখা যায় সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের। একে অপরকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান। করেন মিষ্টি বিতরণ।
