প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, জনগণ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’এর উদ্বোধন করে এ আহবান জানান সরকারপ্রধান।
এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী বক্তৃতায়, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মোকাবেলায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার।
এসময় ক্রমবর্ধমান তাপমাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব কমাতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ (২০২৩-২০২৪), ‘জাতীয় পরিবেশ পদক’ (২০২৩), ‘বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’(২০২২-২০২৩) এবং উপকারভোগীদের মাঝে ‘সামাজিক বনায়নের লভ্যাংশ’-এর চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
