বাংলাদেশ

অগ্নিসংযোগ আর ভাংচুর করতেই বিএনপির অবরোধ,বলেছেন কাদের

post-img

জ্বালাও পোড়াও আর ভাংচুর করতেই ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। জেল হত্যা দিবস উপলক্ষে আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা দাবি করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাড়া করা লোক দিয়ে অপকর্ম করতেই আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে তারা।

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত ঠিকানা মন্তব্য করে কাদের বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছুই আসে যায় না। পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে, পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.